Posts

Showing posts from June, 2019

ভালোবাসাই সমাধান! পার্ট-২

রাত হয়েছে অনেক। বাসায় ফিরতে হবে। কাফরুলে এসে দেখি শ'খানেক রিক্সা। সচরাচর এরকম দৃশ্য চোখে পরে না। বরং উল্টোটা দেখেই অভ্যাস্ত। কাছাকাছি যেতেই সবাই ঘিরে ধরল "মামা! আসেন" বলে।  ভাবলাম আজই সূযোগ বদলা নেওয়ার। ৪০ টাকার ভাড়া বহুবার ৫০/৬০ টাকা দিয়ে বাসায় ফিরেছি। বললাম, ৩০ টাকা যাবা? "এইটা কি কন মামা! ন্যায্য ভাড়া ৪০ টাকা।" অসহায় ভাবে একজন জবাব দিলো। আমি কিছু না বলে অপেক্ষায় ছিলাম টোপটা কে গিলে সেটা দেখার জন্য। "আসেন ভাই" মধ্যবয়স্ক চিকন গরনের এক লোক। নিয়ম ভাঙায় নিজেই অনুতপ্ত, সগতোক্তির মতো করে বলল, " অনেকক্ষণ খেপ মারিনা"। কেউ তাতে জবাব দিলো না। আমি বীর বেশে রিক্সায় উঠলাম। রাস্তা একদম নিঃশব্দ। চমৎকার বাতাস বইছিল। এইসময় লালন না গাইলে পুর্ণতা আসেনা। গলা ছেড়ে গাইতে লাগলাম " সব লোকে কয় লালন কি জাত সংসারে?" কিছুক্ষণ পর দেখি রিক্সাওয়ালাও গানে তাল দিচ্ছে। বললাম, কি ভাই গান গাওয়া হয় নাকি? জানালো বাড়ী কুষ্টিয়াতেই, শৈশব, কৈশোর কেটেছে লালনের আখড়াতেই। তারপর পেটের দায়ে ঢাকায়। আমার চাপাচাপিতে গান ধরল "খাঁচার ভিতর অচিন পাখি কেম্নে আসে যায়..." সুর...